জকিগঞ্জ দিয়ে বুধবারও আসেনি কোনো পণ্য

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ পিএম

সিলেটের জকিগঞ্জ সীমান্তের ওপারে ভারতের করিমগঞ্জে একটি সংগঠনের বাধার মুখে বাংলাদেশের ব্যবসায়ীদের আমদানি করা পণ্য বুধবার পর্যন্ত আসা বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশনের সহকারী কমিশনার অসিত কুমার আচার্য্য।

অসিত কুমার আচার্য্য জানান, জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের কোনো পণ্য ভারতে রপ্তানি হয় না। তবে ভারত থেকে কমলা, সাতকরাসহ অন্যান্য পণ্য আমদানি করা হয়। স্থানীয় কিছু আমদানিকারক সর্বশেষ গত সোমবার সকালে ৬ টনের মতো কমলা বাংলাদেশে নিয়ে এসেছিলেন। পরে ওপারের করিমগঞ্জে একটি পক্ষের বাধার মুখে আর কোনো পণ্য বাংলাদেশে আনা সম্ভব হয়নি।

গত কয়েক দিন ধরেই বাংলাদেশ ইস্যুতে ভারতের শিলচর, করিমগঞ্জে অস্থিরতা বিরাজ করছে। সনাতনী ঐক্য মঞ্চ নামের একটি সংগঠন বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে—এমন অভিযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে সংগঠনটির কিছু নেতা-কর্মী করিমগঞ্জ শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ করে। এসময় আন্দোলনকারীদের বাধার মুখে বাংলাদেশি ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ভারতের করিমগঞ্জ শুল্ক স্টেশন থেকে ফেরত যায়।

সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, ‘এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।’
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর