১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিলের সোনাটিলা সীমান্ত এলাকা থেকে ১৩ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, গত রোববার রাতে ধরে নিয়ে যাওয়ার পর গতকাল সোমবার ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বিএসএফ।   

এখন পর্যন্ত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) বা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘ধরে নেওয়ার বিষয়টি শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।’

১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে কথা হয় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পেরেছি, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার ১৫/১৬ বছর বয়সী ১৩ থেকে ১৪ জন কিশোরের একটি দল ভারতে অনুপ্রবেশ করে। তবে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় ওই দলের একজন সীমান্ত এলাকায় বেঞ্চে রাখা এক বিএসএফ সদস্যের মোবাইল ফোন চুরি করার সময় ধরা পড়ে। এ সময় বিএসএফ সদস্যরা ভারতে অনুপ্রবেশকারী ওই দলের সবাইকে আটক করে।’ 

ঘটনার সবকিছুই বিভিন্ন সূত্র থেকে শোনা বলে জানান গোয়াইনঘাট থানার ওসি। তিনি আরও জানান, ভারতে আটককৃত বাংলাদেশিদের নাম ও ঠিকানা এখন পর্যন্ত জানা যায়নি। এ ছাড়া তারা কেন ভারতে অনুপ্রবেশ করেছিল সে সম্পর্কেও কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর