গণপিটুনির পর চুন মিশ্রিত পানি পান করানোর অভিযোগ, মৃত্যু যুবকের 

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ পিএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনির শিকার এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে চুন ও বালু মিশ্রিত পানি পানে বাধ্য করা হয়েছিল বলেও অভিযোগ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। গতকাল মঙ্গলবার রাতে তাদের গণপিটুনি দেওয়া হয়।

নিহত যুবকের নাম হেলাল মিয়া। তিনি উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঘোষ গ্রামের বাসিন্দা। আহত যুবকের নাম নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার রাতে ঘোষ গ্রামের ২ যুবক পাশের রাধানগর গ্রামে গরু চুরি করতে যায়। সেখানে গিয়ে ২টি গরু চুরি করে ফেরার পথে কয়েকজন স্থানীয় আটক করে তাদের। পরে চোর সন্দেহে আটককৃত ওই দুজনকে রশি দিয়ে বেঁধে বেধরক মারধর করা হয়। এক পর্যায়ে আটক হেলালকে জোর করে চুন ও বালি মিশ্রিত ২ লিটার পানি খাওয়ানো হয়।

খবর পেয়ে ওই দুই জনের স্বজনরা এসে উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়। আজ বুধবার ভোরে হেলালের শারীরিক অসুস্থতা দেখা দিলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। লাশের সুরতহাল করা হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে গ্রেপ্তারে অভিযান চলছে।’ 

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর