সুনামগঞ্জে সীমান্তে গুলিতে যুবক নিহত

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভারতীয় সীমান্তে গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তবে তিনি ভারতীয় সীমান্তরক্ষীদের (বিএসএফ) নাকি গারোদের গুলিতে নিহত হয়েছেন তা পতাকা বৈঠকের পর জানা যাবে বলে জানিয়েছে বিজিবি।

বিশ্বম্ভপুরের মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকায় আজ বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম গামাইতলা গ্রামের জয়নাল আবেদীন ছেলে।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় নিহত সাইদুল ইসলাম অবৈধভাবে বাংলাদেশি সুপারি নিয়ে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় তাঁকে গুলি করা হয়। পরে সেখানে থাকা সুনামগঞ্জ ২৮ ব্যাটলিয়ন বিজিবির সদস্যরা থাকে উদ্ধার করে। স্থানীয়রা তাঁকে প্রথমে বিশ্বম্ভরপুর উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যেক চিকিৎসক শফিকুর ইসলাম বলেন, নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতন্তদের পর জানা যাবে কী ধরনের বুলেট শরীরে লেগেছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, ওই যুবক বিএসএফের গুলিতে নাকি ভারতীয় গারোদের গুলিতে নিহত হয়েছেন সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য মাছিমপুর বিওপি কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পরে জানতে পারব ঘটনা কী ঘটেছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর