হবিগঞ্জে জলমহাল নি‌য়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১০:২৬ এএম

হবিগঞ্জের লাখাইয়ে দীর্ঘদিনের বিরোধপূর্ণ কাইঞ্জা বিলের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। 

বুধবার সন্ধ্যার পর থেকে সংঘর্ষ শুরু হয়ে চলে রাত প্রায় ৯টা পর্যন্ত। খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লাখাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রুপন আহমদ ও হারিছ মিয়ার মধ্যে কাইঞ্জা বিলের দখল নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা মোকাদ্দমা চলছে। বুধবার সন্ধ্যার পর দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলে রাত প্রায় ৯টা পর্যন্ত। 

জলমহালের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন এসময় উভয়পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, বিলের দখল নিয়ে দুই দলের মধ্যে প্রায় ৩ ঘণ্টা সংঘর্ষ হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যেকোনো সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর