বিমানবন্দরে আটকে দেওয়া হলো অভিনেত্রী নিপুণকে

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৫:১৫ পিএম

লন্ডনে যাওয়ার পথে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে অভিনেত্রী নিপুণ আক্তারকে। কাগজপত্র নিয়ে জটিলতা থাকায় আজ শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে ফিরয়ে দেওয়া হয়।

জানা গেছে, নিপুণ লন্ডন যাচ্ছিলেন। তবে কাগজপত্র ঠিক না থাকায় তাঁকে হেফাজতে নেয় ইমিগ্রেশন পুলিশ। কিছু সময় পর বিমানবন্দর থেকেই তাঁকে ফেরত পাঠানো হয়।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এরপর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় নিপুণকেও আর মিডিয়ার সামনে আসতে দেখা যায়নি। অনেকেই বলছিলেন, গ্রেপ্তার আতঙ্কে নিপুণ দেশে ছেড়েছেন। তবে সিলেট বিমানবন্দর থেকে তাঁকে ফিরে দেওয়ার পর নিশ্চিত হওয়া গেল নিপুণ দেশেই ছিলেন। 

২০২২ সালের ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে আলোচিত হন নিপুণ। ওই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে পরাজিত হন তিনি। নানা আইনি প্রক্রিয়ার পর আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ।

২০২২ সালের এই নির্বাচনে নিপুণকে জয়ী করতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম প্রভাব খাটান বলে অভিযোগ রয়েছে। ২০১২ সালে বনানীর অভিজাত এলাকায় গড়ে তোলা নিপুণের বিউটি পার্লার উদ্বোধন করেন শেখ সেলিম।

এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ সালের নির্বাচন হয় গত বছরের ১৯ এপ্রিল। এ নির্বাচনেও হেরে যান নিপুণ। সভাপতি পদে জয়ী হন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডিপজল। এ রায় নিয়ে আদালতে যান নিপুণ। তবে শেষ পর্যন্ত তিনি আর দায়িত্ব পাননি সমিতির।

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা  করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর