হবিগঞ্জে অটোরিকশায় ট্রাকের চাপা, নিহত ২ শ্রমিক

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কে একটি অটোরিকশায় ট্রাকের চাপায় দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ শনিবার সকাল ৮টার দিকে মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরের দরগাহ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার মেয়ে ঊর্মি আক্তার (২০)। অপরজন একই জেলার হবিগঞ্জ উপজেলার জান্তুরি গ্রামের মো. সেলিম মিয়ার মেয়ে দিলারা বেগম (৩২)।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, নিহত শ্রমিকেরা বাদশা কোম্পানির পাইওনিয়ার ডেনিম কারখানার শ্রমিক। সকালে অটোরিকশায় তাঁরা কারখানায় যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের দরগাহ গেট এলাকায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন।

ওসি মাহমুদুল হক আরও জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ,...
দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কমায় তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি ধীরে ধীরে কমছে। তবে মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকায় আবারও বন্যার শঙ্কায় নিচু এলাকার বাসিন্দারা। এদিকে রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন...
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যেও যে সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর