হবিগঞ্জে বিষপানে দুই সন্তানসহ বাবার আত্মহত্যা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৪ পিএম

হবিগঞ্জের চুনারুঘাটে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই সন্তানসহ বিষপান করে আত্মহত্যা করেছেন এক বাবা। আজ শুক্রবার ভোর রাতে উপজেলার আতিকপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হলো, আতিকপুর গ্রামের আব্দুর রউফ (৩০), তার দুই সন্তান আয়েশা আক্তার (৩) ও খাদিজা আক্তার (৫)।

স্থানীয়রা জানান, আব্দুর রউফ বি‌ভিন্নভা‌বে ঋণগ্রস্ত হ‌য়ে পড়েন। ঋণের টাকা প‌রি‌শোধ কর‌তে বাড়ি বি‌ক্রি কর‌তে চাইলে এ নিয়ে সম্প্রতি তাঁর স্ত্রী হাফিজার সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার জের ধরে তাঁর স্ত্রী গত বুধবার বাবার বাড়ি চলে যান। এ ঘটনার পর আব্দুর রউফ আজ শুক্রবার ভোর রাতে প্রথমে তাঁর দুই সন্তানকে বিষ পান করান। এরপর নিজে বিষপান করেন।

বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে সকালে দুই সন্তান মারা যায়। এরপর বেলা সাড়ে ১০টার দিকে চি‌কিৎসাধীন অবস্থায় বাবা আব্দুর রউফও মারা যান।

হ‌বিগঞ্জ সদর হাসপাতালের মে‌ডি‌কেল অফিসার ডা. মো. সাফাউত ইসলাম বলেন, ‘রাতে আমাদের হাসপাতালে চুনারুঘাট থেকে আব্দুর রউফ নামে একজন বিষ পান করা রোগী আসে। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে রউফের দুই শিশু সন্তানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তারাও বিষপান করেছিল।’

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. স‌ফিকুল ইসলাম বল‌েন, দুই শিশুসহ তিনজন বিষপানে মারা গে‌ছে। মরদেহ সদর হাসপাতা‌লে মর্গে রাখা হয়েছে।

হবিগঞ্জের বাহুবলে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এ সংঘর্ষ হয়। 
উপাচার্য পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্দোলন ষষ্ঠ দিনে গড়িয়েছে। তবে এখনো নিজ নিজ দাবিতে অনড় আন্দোলনরত পক্ষ ও নতুন নিয়োগ পাওয়া উপাচার্য। ফলে উভয় পক্ষের...
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে আরও ২৫৪ জনকে আটক...
মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মামলা হলে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার ৮ আসামির মধ্যে জামিনে বেড়িয়ে আসেন ৫ জন। এরপর মামলার বাদী ও তার...
ইতালিতে হঠাৎ নারীরা মিনি স্কার্ট পরে বাইরে বের হতে শুরু করলেন কেন? কী এমন ঘটেছে, যার প্রতিবাদে দেশটির নারী রাজনীতিকরা একজোট হয়ে স্কার্টের দৈর্ঘ্যকেই বানিয়ে ফেলেছেন প্রতিবাদের ভাষা?
ছাত্র সংসদ মানেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের কণ্ঠস্বর। হলের খাবারের মান বাড়ানো, আবাসন সংকট দূর করা আর ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা—এটাই হওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২২৫ জনে। হাসপাতালে রেকর্ড নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। রোববার...
রাজধানীর ভাষানটেক থানা যুবলীগের সহ-সভাপতি শাহ আলম অনিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর