ভারতীয় খাসিয়া চোরাকারবারিদের নির্যাতনে বাংলাদেশি নিহত 

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৫:১০ পিএম

সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের এক যুবক ভারত সীমান্তের ভেতরে দেশটির চোরাকারবারিদের নির্যাতনে নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে হত্যা করা হয় তাঁকে, যা আজ শুক্রবার জানাজানি হয়েছে। 

নিহত যুবকের নাম সাহেদ মিয়া। তিনি মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। তাঁর নিহতের বিষয়টি সিলেট ব্যাটালিয়ান ১৯ বিজিবি নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, নিহত সাহেদ চোরাকারবারে জড়িত ছিল। তিনি বৃহস্পতিবার ভোররাতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেন। সে সময় ভারতীয় খাসিয়া চোরাকারবারিদের সঙ্গে দ্বন্দ্ব হয় তাঁর। এক পর্যায়ে চোরাকারবারিদের উপর্যুপরি আঘাতে মৃত্যু হয় শাহেদ মিয়ার।

নিহতের মরদেহ আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে পাশাপাশি ওই ভারতীয় খাসিয়াকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে বিএসএফকে আহ্বান জানানো হয়েছে বলেও জানায় বিজিবি। 

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আউয়াল মিয়া বলেন, ‘বিজিবির কাছ থেকে এরকম একটি ঘটনার খবর পাওয়া গেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দেশে নিয়ে আসার প্রস্তুতি চলছে।’

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর