ফেসবুক কমেন্ট নিয়ে হবিগঞ্জে ছাত্রদল–স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, আহত ১০

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ পিএম

ফেসবুক পোস্টে কমেন্টের জেরে হবিগঞ্জে আজমিরীগঞ্জে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহী রহমান ও সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাইয়ুন কবীর আকাশের লোকজনের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর সদরের থানার সামনের এলাকায় এই ঘটনা। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর যুবদলের সদস্য সচিব আতিক রহমান রাজনীতি নিয়ে বুধবার তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসের মন্তব্যে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহী রহমান ও সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাইয়ুন কবীর আকাশের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে এই কমেন্ট করার জেরেই দুপক্ষ সংঘর্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। সংঘর্ষ চলাকালে  পৌর সদর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অতিরিক্ত পুলিশ সুপার (আজ‌মিরীগঞ্জ বা‌নিয়াচং সা‌র্কেল) প্রবাস কুমার সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর