হ‌বিগ‌ঞ্জে নিখোঁজের ৭ দিন পর মাটি খুঁড়ে মিলল যুবকের মরদেহ

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৫:১৫ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে নিখোঁজের ৭ দিন পর চুনারুঘাটের কাপাইছড়া চাবাগানের গহিন জঙ্গলে মাটি খুঁড়ে লিটন মিয়া (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাপাইছড়া চাবাগানের ৯ নম্বর টিলার ভেতর থেকে গতকা‌ল বৃহস্পতিবার রাত ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

লিটন মিয়া মাধবপুর উপজেলার গোয়াছনগর এলাকার ছায়েদ আলীর ছেলে।

পুলিশ জানা যায়, গত ৩ এপ্রিল সাতছড়ি লাকড়ি সংগ্রহের কথা বলে বাড়ি থেকে বের হন লিটন মিয়া। এরপর থেকে সম্ভাব‌্য স্থানে পরিবারের লোকজন খুঁজাখুঁজি করেও তাঁর খোঁজ পাননি। দীর্ঘ ৭ দিন বাড়িতে ফিরে না এলে পরিবারের লোকজন গত বুধবার চুনারুঘাট থানাকে অবগত করেন। খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি নুর আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনার ক্লু উদঘাটনে মাঠে নামে।

পরবর্তী সময়ে ২৪ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় কাপাইছড়া চা-বাগানে অভিযান চালিয়ে প্রমোদ রিকমন (৩২) নামে একজনকে আটক করে পুলিশ। প্রমোদ কাপাইছড়া চাবাগানের মঙ্গল রিকমনের ছেলে। পরে প্রমোদকে সঙ্গে নিয়ে তার দেওয়া তথ্যমতে পাহাড়ি এলাকার কাপাইছড়া চাবাগানের  ৯ নম্বর টিলার ভেতরে চাপা দিয়ে রাখা মাটি খুঁড়ে লিটন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

প্রমোদ রিকমনের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, তাঁর (প্রমোদ) ১০টি গুরু চুরি হয়। চুরির সন্দেহে ৩ এপ্রিল সন্ধ্যায় কাপাইছড়া বাগানে লিটনকে আটক করে মারধর করেন তিনি (প্রমোদ)। একপর্যায়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপর নিহত লিটনের মরদেহ মাটিতে পুঁতে রেখে চলে যান তিনি।

মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. সালিমুল হক বলেন, জেলার মাধবপুর উপজেলার গোয়াছনগর এলাকার লিটন মিয়াকে মারপিট করে মরদেহ পুঁতে রাখার ঘটনায় চুনারুঘাট থানা-পুলিশ একজনকে আটক করে। এরপর তার দেওয়া তথ্যমতে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে কাপাইছড়া চা-বাগানের বাজারে অভিযান চালিয়ে প্রমোদ রিকমনকে আটক করে। পরে আটককৃতকে সঙ্গে নিয়ে চাবাগানে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, ঘটনা জানার ১২ ঘণ্টার মধ্যে একজনকে গ্রেপ্তারের পর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হ‌য়ে‌ছে। মামলার প্রস্তুতি চল‌ছে। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ,...
দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কমায় তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি ধীরে ধীরে কমছে। তবে মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকায় আবারও বন্যার শঙ্কায় নিচু এলাকার বাসিন্দারা। এদিকে রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর