হবিগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৮

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ পিএম

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আটজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

উপজেলার বাখরনগর নামক স্থানে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চমকপুর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তকিমা আক্তার (৩৫), রজব আলীর ছেলে হাফিজুর রহমান (২৬), বাগতা গ্রামের জহর আলীর মেয়ে আয়েশা বেগম (৩০) এবং মুন্সিগঞ্জের রহিম মিয়া। রহিম মিয়া চালকের সহকারী ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে বাখরনগর নামক স্থানে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং আটজন হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী। এ ছাড়া আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. আবুল বাশার। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া এ ঘটনায় আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পিকআপ চালকের অবস্থা গুরুতর।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। পিকআপে ঘরের জিনিসপত্রসহ ১৭ জন যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাক ও পিকআপ হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ায় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ,...
দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কমায় তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি ধীরে ধীরে কমছে। তবে মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকায় আবারও বন্যার শঙ্কায় নিচু এলাকার বাসিন্দারা। এদিকে রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর