সুনামগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

আপডেট : ০১ মে ২০২৫, ০৪:১১ পিএম

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একইদিন জেলার শাল্লা উপজেলার সুলতান পুর গ্রামের নবীর হোসেন নামের এক কৃষক হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এসব ঘটনা হয়।

নিহত মানিক মিয়া জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। আহত নবীর হোসেনের বাড়ি শাল্লা উপজেলার সুলতানপুর গ্রামে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আজ বৃহস্পতিবার সকাল থেকে পাকনার হাওরে ধান কাটছিলেন মানিক মিয়া। দুপুর ২টার দিকে প্রচণ্ড ঝড়ো হাওয়ার সাথে বজ্রবৃষ্টি হলে হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে স্থানীয়রা মানিক মিয়ার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।’

ওসি আরও বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।’

অন্যদিকে, শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘উপজেলার সুলতানপুর গ্রামের নবীর হোসেন নামের এক কৃষক হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হন। তাকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর