সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

আপডেট : ১৯ মে ২০২৫, ০৫:২৫ পিএম

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। 

আহত যুবকের নাম মো. শামসুল হক (২৫)। তিনি উপজেলার চিনাকান্দি ইউনিয়নের রাজাপাড়া গ্রামের বাসিন্দা, পিতা আব্দুল সাত্তার।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোরে রাজাপাড়া সীমান্তের ১২১১ নম্বর পিলার অতিক্রম করে শামসুল হকসহ ৪-৫ জন ব্যক্তি ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তাঁরা ভারতীয় চোরাই পণ্য বহনের উদ্দেশ্যে সীমান্ত পার হচ্ছিলেন। এ সময় ভারতের ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের রাজাপাড়া ক্যাম্প থেকে গুলি চালানো হয়। এতে শামসুল হকের বাম হাতে দুটি ছররা গুলি লাগে এবং তিনি আহত হন।

পরে তাঁর সঙ্গে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন এবং শারীরিকভাবে আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পরিবার।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, ‘সকালে শামসুল হক নামের একজন যুবক বাম কাঁধে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিতে এসেছিলেন। প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়ি ফিরে গেছেন।’

এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, ‘ভারতীয় সীমান্ত এলাকায় বর্তমানে কারফিউ চলছে। এই অবস্থায় কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিএসএফ গুলি ছোড়ে। এতে শামসুল হক গুলিবিদ্ধ হন।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর