বড়লেখা সীমান্তে বিএসএফের পুশ-ইন, ১২১ জনকে আটক করল বিজিবি 

আপডেট : ২৫ মে ২০২৫, ০৩:১২ পিএম

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাতল ও লাতু সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে পাঠানো ১২১ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে রয়েছেন নারী, পুরুষ ও শিশু।

আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পুশ-ইন করা হলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ভারতের আসাম রাজ্যে বসবাস করে আসছিলেন তারা। সম্প্রতি ভারতীয় প্রশাসনের নির্দেশে তাদের বসতঘর ভেঙে ফেলা হয়। বিএসএফ সদস্যরা তাদের সীমান্তে এনে বাংলাদেশে ঠেলে দেয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম সরকার গণমাধ্যমকে জানান, বিএসএফ ১২১ জনকে বাংলাদেশে পুশ-ইন করে। তাদেরকে বিজিবি আটক করে প্রথমে তাদের বিওপিতে নিয়ে যায়। দুপুরে বড়লেখা থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। এ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

গত কয়েক সপ্তাহ ধরেই মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশিদের ঠেলে পাঠাচ্ছে বিএসএফ। বড়লেখা ছাড়াও কমলগঞ্জ ও কুলাউড়ার সীমান্ত থেকেও এমন পুশ-ইনের ঘটনা ঘটেছে।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর