চুনারুঘাট সীমান্তে ফের ২২ জনকে পুশ-ইন করল বিএসএফ

আপডেট : ৩০ মে ২০২৫, ০৩:৫৮ পিএম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে ফের ২২ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

হবিগঞ্জ-৫৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হাবিবুর রহমান জানান, রেমা বিওপি’র আওতাধীন ডেবরাবাড়ি সীমান্ত পয়েন্ট দিয়ে ৯ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ শিশুসহ মোট ২২ জনকে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পুশ-ইনকৃত ব্যক্তিরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছে এবং তাদের পরিচয় নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।   

এর আগে গত ২৬ মে একই সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছিল বিএসএফ। তখনও পুশ-ইনকৃত ব্যক্তিরা কুড়িগ্রাম জেলার বাসিন্দা ছিলেন।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, ২২ জনকে পুশ-ইন করার বিষয়টি শুনেছি। ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ফরিদপুর জেনারেল হাসপাতালের পাশে পুরাতন কালীবাড়ী মন্দিরের চুরি যাওয়া ২০ কেজি ওজনের কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি ও স্বর্ণ-রূপা এবং পিতলের বিভিন্ন মূর্তিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। 
উপাচার্য পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্দোলন ষষ্ঠ দিনে গড়িয়েছে। তবে এখনো নিজ নিজ দাবিতে অনড় আন্দোলনরত পক্ষ ও নতুন নিয়োগ পাওয়া উপাচার্য। ফলে উভয় পক্ষের...
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে আরও ২৫৪ জনকে আটক...
ইতালিতে হঠাৎ নারীরা মিনি স্কার্ট পরে বাইরে বের হতে শুরু করলেন কেন? কী এমন ঘটেছে, যার প্রতিবাদে দেশটির নারী রাজনীতিকরা একজোট হয়ে স্কার্টের দৈর্ঘ্যকেই বানিয়ে ফেলেছেন প্রতিবাদের ভাষা?
ছাত্র সংসদ মানেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের কণ্ঠস্বর। হলের খাবারের মান বাড়ানো, আবাসন সংকট দূর করা আর ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা—এটাই হওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২২৫ জনে। হাসপাতালে রেকর্ড নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। রোববার...
রাজধানীর ভাষানটেক থানা যুবলীগের সহ-সভাপতি শাহ আলম অনিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর