মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ২৯ জনকে ঠেলে পাঠাল বিএসএফ 

আপডেট : ৩০ মে ২০২৫, ০৮:৩৫ পিএম

মৌলভীবাজারের জুড়ী ও কমলগঞ্জ উপজেলার তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ২৯ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশ–ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। শুক্রবার সকালে পুশ–ইন করা সবাই বাংলাদেশের কুড়িগ্রামসহ বিভিন্ন জেলার বাসিন্দা। 

বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির মৌলভীবাজারের জুড়ির রাজকি ও কমলগঞ্জের বিওপির সূত্রে জানা যায়, নিম্নচাপের প্রভাবে আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এরমধ্যেও সকালে রাজকি সীমান্ত পয়েন্ট দিয়ে নারী পুরুষ ও শিশুসহ ১০ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। তাদের দেখতে পেয়ে আটক করে স্থানীয় বিওপি ক্যাম্পে নিয়ে যায় বিজিবির ৫২ ব্যাটলিয়ন।

অপরদিকে প্রায় একই সময়ে কমলগঞ্জ উপজেলার বাগিছড়া ও চাম্পাপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে নারী পুরুষ ও শিশুসহ আরও ১৪ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। তাদের দেশের অভ্যন্তরে দেখতে পেয়ে আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায় বিজিবির ৪৬ ব্যাটলিয়ন


জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশেদুল আলম ভূঁইয়া বলেন, ‘আটকরা এখনো বিজিবির হেফাজতে রয়েছে। আমাদের সাথে যোগাযোগ হয়েছে, আটক ১০ জনকে থানায় নিয়ে আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আখনজি বলেন, ‘আটক পাঁচজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদেরও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে থানায় হস্তান্তর করবে বিজিবি৷ পরবর্তীতে তাদের পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।’ 

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর