মরিচ খেতে মিলল পুরোনো দিনের গ্রেনেড, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৮:১৪ পিএম

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মরিচ খেত থেকে পুরোনো দিনের একটি গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। শুক্রবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্ট এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের সময় এই মডেলের গ্রেনেডের ব্যবহার হতো। এটি এতদিন মাটি ছাপা ছিল এখানে অথবা অন্য জায়গা থেকে কেউ এনেছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে মরিচ ক্ষেতের মালিক কৃষক সাব্বির আহমদ গ্রেনেডটি দেখতে পেয়ে পুলিশকে জানান। বিষয়টি পুলিশ সেনাবাহিনীকে জানালে আজ দুপুরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।

স্থানীয়রা জানায়, গ্রেনেডটি প্রথমে এলাকার সাব্বির আহমদের জমিতে একজন কৃষক কাজ করা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় বাসিন্দাদের দেখালে তারা বুঝতে পারে এটি গ্রেনেড সাদৃশ্য কিছু এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে গ্রেনেডটি পরীক্ষা করে এবং নিশ্চিত হয় এটি সক্রিয়। এরপর তারা নিরাপদ দূরত্বে গ্রেনেডটি নিয়ে তা নিষ্ক্রিয় করে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুখলেছুর রহমান বলেন, ‘স্থানীয় কৃষক সাব্বির আহমদের মরিচ খেতে গ্রেনেডটি দেখে আমাদের খবর দেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে শান্তিগঞ্জ সেনাবাহিনীর অধিনায়ককে জানাই। তারা আজ এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে তারা।’

শান্তিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পের ইনচার্জ লে. কর্নেল আল হোসাইন বলেন, ‘এটি একটি সক্রিয় গ্রেনেড। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের সময় এই মডেলের গ্রেনেড ব্যবহৃত হতো। এটি এতদিন মাটি ছাপা ছিল এখানে অথবা অন্য জায়গা থেকে কেউ এনেছে। যেকোনো সময় দুর্ঘটনা হতে পারত।’ 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর