প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যা

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৩:১৬ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুমকে গলা টিপে হত্যা করেছে প্রতিবেশী জুনেল মিয়া। জুনেল মিয়াকে আটকের পর জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন।

পুলিশ সুপার জানান, স্থানীয় লোকজনের বক্তব্য ও আলামত উদ্ধারের ভিত্তিতে জুনেল মিয়াকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।

জুনেল পুলিশকে জানায়, আনজুম তার বাড়ির সামনের একটি রাস্তা দিয়ে স্কুল ও প্রাইভেটে আসা-যাওয়া করত। সেই সুবাদে জুনেল তার সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে। ঘটনার দিন সকালে আনজুম পাশের গ্রামে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। ফেরার পথে কথা বলতে বলতে জুনেল আনজুমের পিছু নেয়। এক পর্যায়ে জুনেল পেছন থেকে আনজুমকে জড়িয়ে ধরে। তখন আনজুম চিৎকার করলে জুনেল তার গলা চেপে ধরে। এরপর আনজুম অচেতন হয়ে পড়লে জঙ্গল এলাকায় একটি ছড়ায় ফেলে রেখে চলে যায়। এর দুদিন পর ওই স্থান থেকে আনজুমের মরদেহ উদ্ধার করা হয়।

গত ১২ জুন সকাল ৭টায় প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম। এর দুই দিন পর ১৪ জুন সন্ধ্যা ৬টার দিকে বাড়ির এলাকার একটি নালায় তার মরদেহ পাওয়া যায়।

অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর