সিলেটের ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে নিহত ১

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১০:৩৬ পিএম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (উড়োজাহাজে উঠার সিঁড়ি) চাকা মেরামতের সময় তা ফেটে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা হয় বলে বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ নিশ্চিত করেছেন।

হাফিজ আহমদ বলেন, ‘নিয়মিত মেরামত কাজ করার সময় এ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানের এক কর্মী দুর্ঘটনাকবলিত হয়ে মারা গেছেন। অপর একজন আহত হয়েছেন।’

বিমানবন্দরের এই পরিচালক আরও বলেন, ‘নিহত যুবকের নাম রুম্মান। তাঁর বাড়ি সিলেট নগরীর বিমানবন্দর থানার টিলাপাড়া এলাকায়। আহত ব্যক্তির নাম এনামুল। তাঁর বাড়ি বিমানবন্দর থানার মহালদিগ গ্রামে।’

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘চাকা মেরামত একটি রুটিন কাজ ছিল। বিমানবন্দরের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান কাজটি করার সময় হঠাৎ কোনো কারণে এ দুর্ঘটনা হয়। এতে দুজন আহত হয়। আহতদের সিলটের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।’

মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর