হবিগঞ্জে ফিলিং স্টেশনে আগুন, পুড়ে ছাই বাস ও ৯ অটোরিকশা 

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১০:৫০ এএম

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৯টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাস সম্পূর্ণ পুড়ে গেছে।

আজ বৃহস্পতিবার সকাল পৌ‌নে ৬টার দিকে আউশকান্দি ইউনিয়নের ওই স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে একটি বাসে গ্যাস ভরার সময় হঠাৎ বিকট শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ওসমানীনগর ও বাহুবল ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেও তাদের পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় স্টেশনের একজন কর্মী সামান্য আহত হয়েছেন। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হবিগঞ্জের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে বাসে সিএনজি ভরার সময় যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়। এতে ৯টি সিএনজিচালিত অটোরিকশা, একটি বাস ও পাশের দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর