সিলেটে লুট হওয়া পাথরের পরিমাণ ২ কোটি ঘনফুট, উদ্ধার সামান্যই 

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৬:৪৪ পিএম

সিলেট থেকে এক বছরে প্রায় ২ কোটি ঘনফুট পাথর লুট হয়েছে। যার বাজারমূল্য এক হাজার কোটি টাকার ওপরে। কয়েকদিনের অভিযানে লুটের মাত্র ৮ লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে।

উদ্ধারকৃত পাথর প্রতিস্থাপন হলেও আগের সৌন্দর্য ফেরানো সম্ভব নয়, বলছেন পরিবেশবিদরা। পাথর লুটের ঘটনায় মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষুব্ধ সচেতন মহল।

কোম্পানীগঞ্জের সাদাপাথর কিংবা প্রকৃতি কন্যা জাফলং-সিলেটে পর্যটকদের অন্যতম গন্তব্য। গত কয়েকদিনের বাধাহীন পাথর লুটপাটে বিরানভূমিতে পরিণত হয়েছে। পুরোনো পাথরের স্তূপ কিংবা সারি সারি সাদা পাথরের বিছানা যেন দূরের কোনো স্মৃতি।

প্রায় এক বছর ধরে চলে পাথর লুটপাট। সম্প্রতি উদ্ধার করা কিছু পাথর প্রতিস্থাপন হলেও আগের সৌন্দর্য্য ফেরানো সম্ভব নয়, বলছেন পর্যটকরা। এক পর্যটক বলেন, ‘পাথরগুলো উদ্ধার করে আবার এবরোথেবরোভাবে ফেলছে, সেক্ষেত্রে সৌন্দর্য কতটুকু ফিরে আসবে সেটি বোঝার বিষয় আছে।’

কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানায় দুটি মামলা হলেও সব আসামি অজ্ঞাত। প্রশাসনের ছত্রছায়ায় লুটের সঙ্গে রাজনৈতিক দলের নেতারা জড়িত থাকলেও থাকছে ধরাছোঁয়ার বাইরে। মূল আসামিদের আড়ালে রেখে অভিযানে চালালে কোনো ফল আসবে না বলছেন, সচেতন মহল।

পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি রেজাউল কিবরিয়া, ‘প্রশাসনের যোগসাজশ এবং নীরবতা ছাড়া এ ধরনের কাজ সম্ভব ছিল না। এটার সাথে আমাদের রাজনীতিবিদেরা জড়িত ছিলেন। আমাদের প্রভাবশালী মহলের যারা লুটেরা, শ্রেণি তারাও জড়িত ছিলেন।’ 
সিলেটের পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরার সদস্য সচিব আব্দুল করিম কিম বলেন, ‘প্রশাসনিক কর্মকর্তারা যারা তাদের (পাথর লুটেরা) সুবিধা দিয়েছেন, তাদের তারা ভালো করেই চেনেন। কিন্তু যেহেতু তারা তাদের কাছ থেকে নানান ধরনের সুবিধা নিয়েছেন সেকারণে এ সমস্ত মানুষকে তারা সামনে আনছেন না।’

শুধু পাথর প্রতিস্থাপন নয়, ভবিষ্যতে পাথর লুট ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা জানিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন-নবী বলেন, ‘জরিপের পরে কী করণীয়; যেভাবে জরিপের প্রতিবেদন বা সুপারিশ হবে, তারউপর ভিত্তি কের আমরা কাজ করব। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই’।

ভোলাগঞ্জ, সাদাপাথর, জাফলং, উৎমাছড়া, রাংপানি, বিছানাকান্দি ও লোভাছড়ায় গত এক বছরে লুট হয়েছে ২ কোটি ঘনফুটেরও বেশি পাথর। গত কয়েকদিনে অভিযানে উদ্ধার হয়েছে মাত্র ৮ লাখ ঘনফুট। যা লুট হওয়া পাথরের মাত্র ৪ শতাংশ।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর