হ‌বিগ‌ঞ্জে বিএনপির পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে ‘ঝাড়ু মিছিল’

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৯:০৪ পিএম

হবিগঞ্জের তিন উপজেলায় বিএনপির সদ্যঘোষিত পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন পদবঞ্চিতরা। আজ রোববার বিকেলে দ্বিতীয় দি‌নের মতো ঝাড়ু মি‌ছিল ও বি‌ক্ষোভ করেন বাহুবল, নবীগঞ্জ ও চুনারুঘাটের স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাবেক নেতা-কর্মীরা।

বিকেল সাড়ে ৫টার দিকে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। এরপর একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন– উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, আব্দুল মুক্তাদির চৌধুরী, আব্দুল বারিক রনি, মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, আবুল খায়ের কায়েদ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ হারুন, পৌর যুবদলের সাবেক আহবায়ক সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, শাহজাহান চৌধুরীসহ অনেকে।

বক্তাদের অভিযোগ, বিএনপির নতুন ঘোষিত কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দিয়ে বিতর্কিতভাবে পদ বণ্টন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে ফ্যাসিস্ট শাসন, মামলা-হামলা, কারাবাস ও ঘরবাড়ি ছেড়ে থাকা নেতাদের বাদ দিয়ে একটি অযোগ্য কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি বাতিল করে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানান তাঁরা।

এর আগে গতকাল শনিবার বাহুবল ও নবীগঞ্জে ঝাড়ু মিছিল করেন পদবঞ্চিতরা। সাবেক ছাত্রদল ও যুবদল নেতাদের নেতৃত্বে এই মিছিল হয়। এ ছাড়া চুনারুঘাট উপজেলায়ও বিক্ষোভ মিছিল করেন সাবেক নেতা-কর্মীরা।

হবিগঞ্জের বাহুবলে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এ সংঘর্ষ হয়। 
উপাচার্য পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্দোলন ষষ্ঠ দিনে গড়িয়েছে। তবে এখনো নিজ নিজ দাবিতে অনড় আন্দোলনরত পক্ষ ও নতুন নিয়োগ পাওয়া উপাচার্য। ফলে উভয় পক্ষের...
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে আরও ২৫৪ জনকে আটক...
মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মামলা হলে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার ৮ আসামির মধ্যে জামিনে বেড়িয়ে আসেন ৫ জন। এরপর মামলার বাদী ও তার...
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দৃষ্টান্তমূলক জবাবদিহিসহ দলের আত্মশুদ্ধি অভিযানের আহ্বান...
কৃষকরা দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ এবং তারাই দেশ গড়ার যোদ্ধা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষকদের সম্মান জানাতে ও অনুপ্রাণিত করতে কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য...
রাড্ডা ক্লিনিকে সরকারের পৃষ্ঠপোষকতায় হামলার অভিযোগ করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে জড়িতদের রাজনৈতিক পরিচয় না দেখে সুষ্ঠু তদন্তের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। হামলা-ভাঙচুরের ঘটনায়...
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ হারের পর কতটা বদলাবে বাংলাদেশের একাদশ, আর কতটাই বা বদলাবে খেলার ধরন? চলুন দেখে নেওয়া যাক, সোমবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর