সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৮:০৩ পিএম

সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে ডোনার ১৩৩৯ নম্বর পিলারের কাছে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। সন্ধ্যার পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ উদ্ধার করা হয়নি।  

নিহত যুবকের নাম আব্দুর রহমান এবং বড় চতুল গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, নিহত আব্দুর রহমান গতকাল শুক্রবার বিকেলে মহিষ আনতে সীমান্তের ওই এলাকায় যায়। এ সময় বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর থেকে লাশ সীমান্ত এলাকায় পড়ে আছে।

ওসি আব্দুল আউয়াল বলেন, ‘ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আব্দুর রহমান নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শনিবার সকাল আনুমানিক ১০টায় সীমান্তের ওপারে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়।’

কী কারণে নিহত ওই যুবক ভারতে প্রবেশ করেছিল তা নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে ওসি বলেন, ‘লাশটি বাংলাদেশে নিয়ে আসার আইনি কার্যক্রম চলমান রয়েছে।’

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর