সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিসি অফিসের ২ কর্মচারী নিহত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম

সুনামগঞ্জে জেলা প্রশাসনের চিঠি বিলি করতে যাওয়ার সময় প্রাইভেট কার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কর্মচারী নিহত হয়েছেন। সুনামগঞ্জ-সিলেট সড়কের জায়কলস নামক স্থা‌নে আজ শনিবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জুয়েল মিয়া ও শব্দর আলী। তারা দুজনই জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে জারিকারক হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলা প্রশাসনের চিঠি বিলি করতে জগন্নাথপুরে যাওয়ার সময় জায়কলস নামক স্থা‌নে প্রাইভেট কার- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুয়েল মিয়া নিহত হন। এ সময় শব্দর আলীকে আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে পাঠান। সেখানে নিয়ে যাওয়ার পথেই তিনিও মারা যান।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট পাঠানোর সময় পথেই মৃত্যু হয়।

জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান জানান, দুজনই জেলা প্রশাসনের জারিকারক। তারা ডাক নিয়ে জগন্নাথপুর যাওয়ারর পথে সড়ক দুর্ঘটনায় মারা যান।

জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বলেন, ‘খবর পেয়ে তৎক্ষণাৎ আমরা ঘটনাস্থলে এসেছি। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর