হ‌বিগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে যাওয়া পুলিশের ওপর হামলা, এসআইসহ আহত ৫

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১১:৫২ এএম

হবিগঞ্জের নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলা হয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার শিবপাশা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহরা হলেন- উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান (৩০), পুলিশ সদস্য মাইনুল ইসলাম (৩২), এএসআই মোশারফ হোসেন (২৯), কনস্টেবল শাহ ইমরান (২৭) ও পল্টন চন্দ্র দাশ (২৫) আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তির সহায়তায় নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মৃত হিরন মিয়ার ছেলে রুমন মিয়া চুরি যাওয়া একটি মোবাইল ফোন ব্যবহার করছেন বলে তথ্য আসে থানায়। ওই সূত্র ধরে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে ৬-৭ জন পুলিশ সদস্য রুমনের বাড়িতে অভিযান চালান। অভিযানের সময় রুমন মোবাইল ফোনটি নিজের দাবি করে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রুমনের ভাই মামুন মিয়াসহ কয়েকজন নারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পাঁচজন পুলিশ সদস্য আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত কনস্টেবল শাহ ইমরানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনার পর নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান-এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় হামলাকারী রুমনের ভাই মামুনসহ তিনজনকে আটক করা হয়।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, চোরাই মোবাইল উদ্ধারে গেলে চোরচক্র পুলিশের ওপর হামলা চালায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করা হয়েছে।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর