হবিগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নিহত ১, আহত ২০

হবিগঞ্জের মাধবপুরে মাজার জিয়ারত শেষে ফেরার পথে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক ব্যক্তি নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া এলাকায়।

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১২:২৬ পিএম

হবিগঞ্জের মাধবপুরে মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে বাস উল্টে খাদে পড়ে বাদল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন যাত্রী। 

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের পল্টু মিয়ার ছেলে। আহতদের সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার  সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক মাজারে জিয়ারত শেষে ভোরে ‘দিগন্ত পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে করে বাড়ি ফিরছিলেন বাদল মিয়া। বাসটি মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে বাসের নিচে অনেক যাত্রী আটকা পড়েন। বাদল মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন ২০ জন।

দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর