বাংলাদেশ সীমান্তে ঢুকে বিএসএফের ‘ভাঙচুর’, পতাকা বৈঠকে সতর্ক করল বিজিবি

সিলেটের জকিগঞ্জের মানিকপুর সীমান্ত দিয়ে আজ রোববার সকালে বিএসএফের ৪–৫ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানানোর পর বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পতাকা বৈঠকে প্রতিবাদ জানায়। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে বিএসএফকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম

সিলেটের জকিগঞ্জের মানিকপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফের একটি দল প্রবেশ করে। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের ১৯ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল জুবায়ের আনোয়ার।

স্থানীয়রা জানায়, কোনো প্রকার অনুমতি ছাড়াই সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বিএসএফের ৪ থেকে ৫ জন সদস্য জকিগঞ্জের মানিকপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে। অভিযোগ উঠেছে, এ সময় তারা কৃষিজমিতে থাকা বাঁশ ও কয়েকটি বাঁশের স্থাপনা ভেঙে ফেলে। স্থানীয় কয়েকজন বিষয়টি খেয়াল করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে বিএসএফকে তাড়িয়ে দেয়। পরে বিজিবিকে খবর দেওয়া হয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিজিবির একটি দল।

বিজিবি জানায়, বিষয়টি নিয়ে বিএসএফের সাথে বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিএসএফ সদস্যদের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে সেজন্য বিএসএফ সদস্যদের সতর্ক করে দেওয়ারও আহ্বান জানায় বিজিবি।

মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় চোরাকারবারিদের ছোড়া ছররা গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার বিকেল সাড়ে...
হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় একটি বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও দপ্তরি নিহত হয়েছে। শনিবার বিকেল সা‌ড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায়...
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির হয়েছে। এ সময় আহত অবস্থায় এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে বড়লেখার কুমারশাইল সীমান্ত এলাকায় এ ঘটনা...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর