সুনামগঞ্জ সীমান্তে দেড় কো‌টি টাকার ভারতীয় শা‌ড়ি জব্দ

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম

সুনামগঞ্জের সদর উপজেলার মইনপুর এলাকায় টাস্কফোর্সের অভিযানে ভারত থেকে অবৈধ প‌থে নিয়ে আসা বিপুল পরিমাণ শা‌ড়ি জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি।

আজ বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাই পণ্য জব্দ করে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী মইনপুর এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে পরিত্যক্ত একটি গুদামঘর ও সুরমা নদীতে পরিত্যক্ত নৌকা থেকে মালিকবিহীন অবস্থায় একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১ হাজার ২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮টি থ্রি-পিস এবং ১৯৫ পিস কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। 

জব্দ করা চোরাইপণ্য শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বরে জানান বিজিবির এই কর্মকর্তা।

সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, ‘এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।’
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর