স্ত্রীকে হত্যার পর নিজের পেটেও ছুরিকাঘাত স্বামীর

ফারজানা ও তার স্বামী নুর আলীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যা চলছিল। আজ সকালে তর্কাতর্কির এক পর্যায়ে...

 

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম

হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক কলহের জেরে ফারজানা (২০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে চুনারুঘাট উপজেলার নতুন ব্রীজ এলাকায় এ ঘটনা হয়।

নিহত ফারজানা চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের আছকির মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারজানা ও তার স্বামী নুর আলীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যা চলছিল। আজ সকালে তর্কাতর্কির এক পর্যায়ে নুর আলী ছুরি দিয়ে ফারজানার পেটে আঘাত করেন। এসময় নুর আলী নিজের পেটেও আঘাত করেন বলে জানা যায়।

রক্তাক্ত অবস্থায় দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। পরে আহত নুর আলীকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হ‌বিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম শাহাবউদ্দিন শাহীন সত্যতা স্বীকার করে বলেন, ‘নিহত ফারজানার লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। চিকিৎসা ও ময়নাতদন্ত শেষ হলে ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দৃষ্টান্তমূলক জবাবদিহিসহ দলের আত্মশুদ্ধি অভিযানের আহ্বান...
দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার আবারো সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ ধানমন্ডির শিক্ষার্থীরা। এতে আহত হয়েছেন আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি...
হবিগঞ্জের বাহুবলে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এ সংঘর্ষ হয়। 
মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। 
ইতালিতে হঠাৎ নারীরা মিনি স্কার্ট পরে বাইরে বের হতে শুরু করলেন কেন? কী এমন ঘটেছে, যার প্রতিবাদে দেশটির নারী রাজনীতিকরা একজোট হয়ে স্কার্টের দৈর্ঘ্যকেই বানিয়ে ফেলেছেন প্রতিবাদের ভাষা?
ছাত্র সংসদ মানেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের কণ্ঠস্বর। হলের খাবারের মান বাড়ানো, আবাসন সংকট দূর করা আর ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা—এটাই হওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২২৫ জনে। হাসপাতালে রেকর্ড নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। রোববার...
রাজধানীর ভাষানটেক থানা যুবলীগের সহ-সভাপতি শাহ আলম অনিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর