হবিগঞ্জে বিল দখল নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ঘণ্টাব্যাপী সংঘর্ষে কাইঞ্জা বিল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্রের আঘাতে দুই গ্রামের অন্তত ৫০ জন আহত হয়।

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম

হবিগঞ্জের লাখাই উপজেলার কাইঞ্জা বিল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সংঘর্ষে নারী–শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আরিফ আহমেদ রুপনের অনুসারী এবং শিবপুর গ্রামের বিএনপি নেতা হারিছ মিয়ার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে কাইঞ্জা বিল দখলকে কেন্দ্র করে বিরোধ চলছিল। কয়েকদিন আগে রাতের আঁধারে টর্চের আলোতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যাতে বহু মানুষ আহত হয়। তারই জের ধরে আজ সোমবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে কাইঞ্জা বিল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্রের আঘাতে দুই গ্রামের অন্তত ৫০ জন আহত হয়। আহতদের মধ্যে রয়েছেন— তাহের মিয়া (৪০), সাগর মিয়া (২৫), ইব্রাহিম মিয়া (৪০), তাজউদ্দিন, মিরাজ মিয়া (৪০), রশিদ মিয়া (৩৯), জাহাঙ্গীর মিয়া (৩০), জামাল মিয়াসহ (৪০) অনেকে।

আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  

সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল জোরদার করা হয়েছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর