সিলেট-তামাবিল মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২ 

সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ৭ নম্বর গ্যাস কূপের সামনে সিএনজি ও হায়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক আনসার সদস্য নিহত হয়েছেন।

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম

সিলেট-তামাবিল মহাসড়কে মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার ও করিচের পুলের মধ্যবর্তী স্থানে এবং সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ৭নম্বর গ্যাস কূপের সামনে এসব দুর্ঘটনা হয়।

জানা যায়, জৈন্তাপুরের হরিপুর বাজার ও করিচের পুলের মধ্যবর্তী স্থানে বেলা সাড়ে ১১টার দিকে পর্যটকবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন। খবর পেয়ে জৈন্তাপুর থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি দল কাজ করছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।’

এদিকে বেলা দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ৭ নম্বর গ্যাস কূপের সামনে সিএনজি ও হায়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক আনসার সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম মো. মোস্তফা। তিনি ৭ নম্বর গ্যাস কূপে কর্মরত ছিলেন।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর