মৌলভীবাজারে হিম বাতাস ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা নামল ৯.৬ ডিগ্রিতে

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন।

 

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম

হাওর-টিলা-নদী বেষ্টিত জেলা মৌলভীবাজারে হিমশীতল বাতাস ও মাঝারি কুয়াশার সঙ্গে শীতের তীব্রতা আরও বেড়েছে। গত এক সপ্তাহ ধরে জেলাজুড়ে কনকনে শীত অনুভূত হচ্ছে। দিনের অধিকাংশ সময়েই সূর্য কুয়াশায় ঢাকা থাকছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন।

তীব্র শীত ও কুয়াশার কারণে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। শীতের প্রকোপে কৃষকরা মাঠে গিয়ে কাজ করতে পারছে না। সকাল থেকে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি খুবই কম। কর্মজীবীরা প্রয়োজনের তাগিদে বের হলেও সাধারণ মানুষ ঘরেই অবস্থান করছে।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকরা রাস্তায় বের হলেও যাত্রীর সংখ্যা কম থাকায় তাদের আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে দৈনন্দিন জীবনের ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

এদিকে চা বাগান এলাকায় শীতের প্রভাব আরও প্রকট আকার ধারণ করেছে। চা বাগানের দরিদ্র শ্রমিকরা সন্তানদের নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেক পরিবারই মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে শিশু ও বয়স্করা কনকনে শীতে বেশি বিপাকে পড়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আনিসুজ্জামান বলেন, ‘আজ বৃহস্পতিবার সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে সর্বনিম্ন। আগামী কয়েকদিন শীতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।’

মো. আনিসুজ্জামান আরও বলেন, ‘শীতের পাশাপাশি কুয়াশার পরিমাণও বেড়েছে। এর ফলে রাতে ও সকাল বেলায় যান চলাচলেও কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।’ 

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর