দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ শ্রীমঙ্গলে

আজ শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। মৌলভীবাজারে শীতের তীব্রতা বেড়ে জনজীবনে দুর্ভোগ, চা-বাগান ও নিম্ন আয়ের মানুষদের আয় কমেছে। সরকারি কম্বল বিতরণ চলছে।

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম

মৌলভীবাজারে শীতের তীব্রতা আরও বেড়েছে। আজ শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুমে জেলায় সর্বনিম্ন। বৃহস্পতিবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা আনিছুর রহমান জানান, মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুমে জেলায় সর্বনিম্ন। গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতে দ্রুত কমে যায়। কুয়াশাও রাতে বেশি পড়ছে। আগামী এক সপ্তাহে শীতের এই পরিস্থিতি প্রায় একই রকম থাকতে পারে।

শীতের প্রভাবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চা-বাগান, হাওরাঞ্চল ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। কুয়াশা ও ঠান্ডার কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে, কমে গেছে আয়-রোজগার।

রাজনগরের মশরিয়া এলাকার চা বিক্রেতা আব্দুল হাকিম বলেন, ‘আমাদের কাস্টমার বেশিরভাগই খেটে খাওয়া মানুষ। শীতের কারণে তাদের ইনকাম কমে গেছে, তাই খাওয়াও কমেছে। এতে আমাদের বেচা-বিক্রি কম হচ্ছে।’

একই কথা জানান টমটমচালক ফটিক মিয়া। তিনি বলেন, ‘আগে সকাল ১০টার আগেই ৩০০ টাকা রুজি হতো। এখন বেলা ১১টা বাজলেও ১০০ টাকাও ইনকাম হয় না। সকালে মানুষ খুব একটা বের হয় না।’

শীতের প্রভাব পড়েছে ক্ষুদ্র ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জীবনেও। হবিগঞ্জের বাসিন্দা সিরাজ মিয়া, যিনি ভাড়া বাসায় থেকে মৌলভীবাজারের গ্রামে গ্রামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ফেরি করেন, জানান–গত এক সপ্তাহ ধরে তাঁর বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তিনি বলেন, ‘আগে দিনে দুই থেকে তিন হাজার টাকার পণ্য বিক্রি হত। এখন সারা দিনে ১২০০ টাকাও বিক্রি হয় না।’

এদিকে চরম দুর্ভোগে রয়েছেন চা-বাগানের শ্রমিকেরা। রাজনগরের উদনা চা-বাগান ঘুরে দেখা গেছে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ–সবাই শীতে কাবু। অনেক পরিবারে শীতবস্ত্রের অভাব রয়েছে।

শ্রমিকেরা জানান, দিনে কোনোমতে সময় পার হলেও রাতে ঠান্ডা অসহনীয় হয়ে ওঠে। শীত নিবারণের জন্য ঘরের ভেতর আগুন জ্বালিয়ে রাত কাটাতে হচ্ছে।

উদনা চা-বাগানের শ্রমিক পরিবারের সন্তান কুতুব উদ্দিন আক্ষেপ করে বলেন, ‘বাগানের মানুষের যেখানে তিন বেলা খাবারই জোটে না, সেখানে শীতের কাপড় কিনবে কোথা থেকে? সরকারি কম্বল বিতরণের কথা শুনছি, কিন্তু বাগানে এখনও পাইনি।’

একই বাগানের লেবার লাইনের শ্রমিক সোনিয়া বলেন, ‘ভাঙা ঘরে থাকি। রাতে শীত আর কুয়াশা একসঙ্গে ঢুকে পড়ে। ভাই-বোন নিয়ে কোনোমতে রাত কাটাই। আগুন জ্বালিয়ে গরম থাকার চেষ্টা করি, কিন্তু ভয়ও লাগে—আগুনে যদি কিছু হয়ে যায়।’

এদিকে মৌলভীবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া বলেন, ‘সাতটি উপজেলায় ছয় লাখ টাকা করে মোট ৪২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই টাকা দিয়ে শীতবস্ত্র কিনে বিতরণ করা হয়ে গেছে। প্রধান উপদেষ্টার তহবিল থেকে আরও পাঁচ হাজার কম্বল পেয়েছি সেগুলি বিতরণ চলছে।’

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর