হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশা চালক নিহত

হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কে শ্যামলী পরিবহনের বাসচাপায় অটোরিকশা চালক সাজু মিয়া (২২) নিহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ পিএম

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দি‌কে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন চারগাঁও হাফিজপুর রাস্তার মাথায় ঢাকা–সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত সাজু মিয়া (২২) বাহুবল থানার বানিয়েগাঁও গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

শা‌য়েস্তাগঞ্জ হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাজু মিয়া অটোরিকশা নিয়ে হাফিজপুর এলাকা থেকে মহাসড়কে ওঠার সময় সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক সাজু মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে শা‌য়েস্তাগঞ্জ হাইও‌য়ে থানা পুলিশ ও ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মরদেহ উদ্ধার ক‌রে থানা হেফাজ‌তে নি‌য়ে আ‌সা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা।

হবিগঞ্জের বাহুবলে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এ সংঘর্ষ হয়। 
উপাচার্য পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্দোলন ষষ্ঠ দিনে গড়িয়েছে। তবে এখনো নিজ নিজ দাবিতে অনড় আন্দোলনরত পক্ষ ও নতুন নিয়োগ পাওয়া উপাচার্য। ফলে উভয় পক্ষের...
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে আরও ২৫৪ জনকে আটক...
মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মামলা হলে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার ৮ আসামির মধ্যে জামিনে বেড়িয়ে আসেন ৫ জন। এরপর মামলার বাদী ও তার...
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দৃষ্টান্তমূলক জবাবদিহিসহ দলের আত্মশুদ্ধি অভিযানের আহ্বান...
কৃষকরা দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ এবং তারাই দেশ গড়ার যোদ্ধা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষকদের সম্মান জানাতে ও অনুপ্রাণিত করতে কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য...
রাড্ডা ক্লিনিকে সরকারের পৃষ্ঠপোষকতায় হামলার অভিযোগ করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে জড়িতদের রাজনৈতিক পরিচয় না দেখে সুষ্ঠু তদন্তের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। হামলা-ভাঙচুরের ঘটনায়...
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ হারের পর কতটা বদলাবে বাংলাদেশের একাদশ, আর কতটাই বা বদলাবে খেলার ধরন? চলুন দেখে নেওয়া যাক, সোমবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর