হবিগঞ্জ-১ আসনে জমে উঠেছে ভোটের লড়াই, সক্রিয় যে তিন প্রার্থী

হবিগঞ্জ-১ আসনে নির্বাচনি মাঠ যতই ভোটের দিকে এগোচ্ছে, ততই পাল্টে যাচ্ছে ভোটের সমীকরণ। শুরুতে একক লড়াই মনে হলেও এই আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা এখন স্পষ্ট। বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়া, স্বতন্ত্র ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া এবং জামায়াতের প্রার্থী মো. শাহজাহান আলী; তিনজনই মাঠে সক্রিয়। ফলে এই আসনে শেষ পর্যন্ত কার বিজয় হবে তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম

হবিগঞ্জ-১ আসনে নির্বাচনি মাঠ যতই ভোটের দিকে এগোচ্ছে, ততই পাল্টে যাচ্ছে ভোটের সমীকরণ। শুরুতে একক লড়াই মনে হলেও এই আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা এখন স্পষ্ট। বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়া, স্বতন্ত্র ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া এবং জামায়াতের প্রার্থী মো. শাহজাহান আলী; তিনজনই মাঠে সক্রিয়। ফলে এই আসনে শেষ পর্যন্ত কার বিজয় হবে তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ৯২১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৬ হাজার ৫৫৩ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৬৩ জন এবং হিজড়া ভোটার ৫ জন।

এ আসনে দিন দিন জমে উঠছে নির্বাচনি লড়াই। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় সাধারণ মানুষের প্রত্যাশা যেমন বেড়েছে, তেমনি প্রতিনিধিত্ব নিয়েও তৈরি হয়েছে নতুন হিসাব-নিকাশ।

এই আসনের এক ভোটার বলেন, ‘দীর্ঘ কয়েক বছর পর এই নির্বাচনে মানুষের একটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে যাচ্ছে।’

আরেক ভোটার বলেন, ‘যে প্রার্থী জনগণের পাশে থাকবে, রাত ২টায় কোনো সমস্যা হলেও যাকে পাওয়া যাবে, এমন একজন প্রার্থী দরকার।’

এখনও প্রচারণা শুরু না হলেও, এ আসনে ত্রিমুখী লড়াইয়ে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাসই পাওয়া যাচ্ছে।

এই আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া, যিনি নির্বাচনি প্রচারেও আত্মবিশ্বাসী। বড় ব্যবধানে জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি।

এই আসেনর বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া বলেন, ‘আমার মনে হয় বিজয়ের সম্ভাবনা খুব ভালো। এই ব্যাপারে কোনো দুশ্চিন্তায় ভুগছি না। আমি মনে করি একটি বড় ব্যবধানে ফেব্রুয়ারির ১২ তারিখে আমি নির্বাচিত হব।’

এই আসনে কিবরিয়ার চ্যালেঞ্জ শেখ সুজাত মিয়া। সাবেক এই সংসদ সদস্য এবার স্বতন্ত্র প্রার্থী। দীর্ঘদিনের ব্যক্তিগত যোগাযোগ, এলাকার মানুষের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতায় শক্ত অবস্থানে তিনি। জয়ের ব্যাপারে জনসমর্থন পাওয়ার আশা তার।

স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া বলেন, ‘জনগণ আমার পক্ষে আছে, আমি শতভাগ আশাবাদী। আমার মনে হয় আগামী দিনে এই সিটটা আমি আগামী দিনে জনাব তারেক সাহেবকে উপহার দিতে পারব।’

এই আসনে ভোটযুদ্ধে জামায়াত প্রার্থী মো. শাহজাহান আলী। নিয়মিত হাওর আর সমতল অঞ্চল ঘুরে সরাসরি যাচ্ছেন ভোটারদের কাছে।  

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহজাহান আলী বলেন, ‘আমার সমতল এবং হাওর অঞ্চল, বিস্তীর্ণ জনপদ, মানুষের বাড়ি বাড়ি আমি বিচরণ করেছি। এইবার উনারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবেন।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর