হ‌বিগ‌ঞ্জে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর বহিষ্কৃত নেতাসহ আটক ৩

হবিগঞ্জ শহরে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কারকৃত সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে তাদের আটক করা হয়।

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:১১ এএম

হবিগঞ্জ শহরে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কারকৃত সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন–হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকার আব্দুল মতিনের ছেলে এনামুল হক সাকিব (২৪), নছরতপুর এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে মো. মোশারফ (১৯) এবং উমেদনগর পুরানহাটি এলাকার শাহ আলমের ছেলে মো. শিহাব আহমেদ (২০)।

জানা গেছে, হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত আল মদিনা ট্রেডার্সের মালিক টিন ব্যবসায়ী মোহাম্মদ জামাল মিয়ার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে তারা। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে তাদের আটক করে যৌথবাহিনী। পরে আটক ব্যক্তিদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরের ৭ মে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা, মামলা-বাণিজ্য এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এনামুল হক ওরফে সাকিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর