শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে অংশ নেন শাকসু নির্বাচনে বিভিন্ন পদের প্রার্থী ও শিক্ষার্থীরা। 

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে অংশ নেন শাকসু নির্বাচনে বিভিন্ন পদের প্রার্থী ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা নির্বাচনের দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন তারা।

শিক্ষার্থীরা জানান, শাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। চেম্বার জজের রায় শিক্ষার্থীদের পক্ষে না আসলে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, ক্যাম্পাস শাট ডাউনসহ নানা কর্মসূচি নেওয়া হবে।

রিটকারী শুভকে ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি ও ছাত্রদল প্ররোচিত করেছে উল্লেখ করে তারা বলেন, বিএনপি কিংবা ছাত্রদল কখনোই শাকসু চায়নি। তারা চেয়েছে শাকসু নির্বাচন যাতে না হয়। সেজন্য বিএনপিপন্থি শিক্ষকরাও দুবার নির্বাচন কমিশন থেকে সরে দাঁড়িয়েছেন বলেও জানান তারা।

 

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর