মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে সৃষ্ট উত্তেজনার অবসান

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতির সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার সমাধান হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) দ্রব্যমূল্য তদারকির অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে একটি দল ৩৮ নম্বর মৌলভীবাজার এলাকায় মেসার্স দেওয়ান ট্রেডার্সে অভিযান পরিচালনা করে। এ সময় মসুর ডাল বিক্রির ক্যাশ মেমো দেখতে চাইলে তা প্রদর্শনে বিলম্ব হওয়ায় দুটি দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ঘটনায় ব্যবসায়ীদের অনুরোধে ঘটনাস্থলে উপস্থিত হন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোহাম্মদ আলী ভূট্টো। তিনি জরিমানা প্রত্যাহারের অনুরোধ জানালে ম্যাজিস্ট্রেট তা নাকচ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনাপূর্ণ বাক্যবিনিময় হয়, যা পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে উল্লেখ করা হয়।

পরে বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করা হলে রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতির নেতৃত্বে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং মিটফোর্ড ও চকবাজারের ব্যবসায়ী নেতারা ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে সাক্ষাৎ করেন। বৈঠকে ব্যবসায়ী নেতারা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে অভিযান পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এর ফলে ভবিষ্যতে ভোক্তারা আরও বেশি উপকৃত হবেন।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।
নীতিমালা পুনর্বিবেচনার তাগিদ
প্রবাল ঘেরা দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় নীতিমালা দুই বছরেই পাল্টে যাচ্ছে। কমছে পর্যটন নিষেধাজ্ঞার মেয়াদ। বাড়তে পারে পর্যটকের সংখ্যা। তবে, গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, এ দ্বীপ নিয়ে ব্যবসায়িক...
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর