হবিগঞ্জে মুহিবুর হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

২০২৩ সালের ২৬ জুন রাতে হবিগঞ্জ সদর উপজেলার শিয়ালদাড়িয়া গ্রামের বাসিন্দা মুহিবুর রহমান বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন স্থানীয় একটি ডোবায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আতর আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৭:২২ পিএম

হবিগঞ্জের আলোচিত মুহিবুর রহমান হত্যা মামলার মূল আসামি মো. ফজল মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার আসামিকে হবিগঞ্জ সদর ১ নম্বর আদালতে হাজির করা হলে বিচারিক ম্যাজিস্ট্রেট সাফিউল্লাহ তাকে জেলহাজতে পাঠান।

রোববার দুপুরে পিবিআই হবিগঞ্জের পুলিশ সুপার মো. হায়াতুন-নবী এ তথ্য নিশ্চিত করেছেন।

পিবিআই সূত্রে জানা যায়, এসআই পিযুষ দেবনাথের নেতৃত্বে একটি টিম ঢাকার আব্দুল্লাহপুর এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে। দীর্ঘ তদন্ত, তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ জুন রাতে হবিগঞ্জ সদর উপজেলার শিয়ালদাড়িয়া গ্রামের বাসিন্দা মুহিবুর রহমান বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন স্থানীয় একটি ডোবায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আতর আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

জিজ্ঞাসাবাদে আসামি পূর্ববিরোধের জেরে টিউবওয়েলের রড দিয়ে আঘাত করে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর