নসিমনের সঙ্গে সংঘর্ষের পর বাস ঢুকে গেল বাড়িতে, নিহত ১

চলন্ত অবস্থায় হানিফ পরিবহনের বাসটির একটি চাকা হঠাৎ ব্রাস্ট হলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের চালক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৫ এএম

হবিগঞ্জের বাহুবল উপজেলা এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমনের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চলন্ত অবস্থায় হানিফ পরিবহনের বাসটির একটি চাকা হঠাৎ ব্রাস্ট হলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের চালক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহত নসিমন চালকের নাম মুনিম মিয়া (২২)। তিনি আব্দাকামাল দুবাই এলাকার ফুল মিয়ার ছেলে।

সংঘর্ষের পর বাসটি সড়ক থেকে ছিটকে পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

হবিগঞ্জের বাহুবলে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এ সংঘর্ষ হয়। 
উপাচার্য পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্দোলন ষষ্ঠ দিনে গড়িয়েছে। তবে এখনো নিজ নিজ দাবিতে অনড় আন্দোলনরত পক্ষ ও নতুন নিয়োগ পাওয়া উপাচার্য। ফলে উভয় পক্ষের...
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে আরও ২৫৪ জনকে আটক...
মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মামলা হলে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার ৮ আসামির মধ্যে জামিনে বেড়িয়ে আসেন ৫ জন। এরপর মামলার বাদী ও তার...
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দৃষ্টান্তমূলক জবাবদিহিসহ দলের আত্মশুদ্ধি অভিযানের আহ্বান...
কৃষকরা দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ এবং তারাই দেশ গড়ার যোদ্ধা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষকদের সম্মান জানাতে ও অনুপ্রাণিত করতে কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য...
রাড্ডা ক্লিনিকে সরকারের পৃষ্ঠপোষকতায় হামলার অভিযোগ করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে জড়িতদের রাজনৈতিক পরিচয় না দেখে সুষ্ঠু তদন্তের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। হামলা-ভাঙচুরের ঘটনায়...
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ হারের পর কতটা বদলাবে বাংলাদেশের একাদশ, আর কতটাই বা বদলাবে খেলার ধরন? চলুন দেখে নেওয়া যাক, সোমবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর