সুনামগঞ্জে ১১ ব্যারেল পেট্রোল মজুত করায় ব্যবসায়ীকে কারাদণ্ড

অধিক মুনাফা লাভের আশায় ১১ ব্যারেল জ্বালানি তেল (পেট্রোল) মজুত করার দায়ে সুনামগঞ্জে সোহেল চৌধুরী (৩৫) নামের এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী এ শাস্তি দেন।

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৭:৫৫ পিএম

অধিক মুনাফা লাভের আশায় ১১ ব্যারেল জ্বালানি তেল (পেট্রোল) মজুত করার দায়ে সুনামগঞ্জে সোহেল চৌধুরী (৩৫) নামের এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী এ শাস্তি দেন।

আজ রোববার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার আহমাদাবাদ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এই কারাদণ্ড ও জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত সোহেল চৌধুরী সুনামগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের আহমাদাবাদ গ্রামের মৃত গিয়াস চৌধুরীর ছেলে।

জানা যায়, আহমাদাবাদ পয়েন্ট এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে ঝটিকা অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি গুদাম থেকে ১১ ব্যারেল মজুত করা জ্বালানি তেল জব্দ করা হয়। একই সঙ্গে অভিযুক্ত সোহেল চৌধুরীকে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ ব্যারেল পেট্রোল মজুত করে রাখার দায়ে ব্যবসায়ী সোহেল চৌধুরীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর