বসতঘরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল, ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা

কাইয়ারগাঁও গ্রামের বাসিন্দা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হাফিজুল ইসলাম ৬৫ বস্তা সরকারি চাল তার নিজ বসতঘরে অবৈধভাবে মজুত করে রেখেছেন। এই সংবাদের ভিত্তিতে গভীর রাতে ডিলারের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সত্যতা পাওয়ায় ডিলারকে জরিমানা করা হয়।

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ এএম

সুনামগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৬৫ বস্তা চাল অবৈধভাবে বসতঘরে মজুত রাখার দায়ে হাফিজুল ইসলাম নামে এক ডিলারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে উপজেলার কাইয়ারগাঁও গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পাল অভিযানে নেতৃত্ব দেন। সরকারি নিয়ম লঙ্ঘন করে চাল অবৈধভাবে চাল মজুত করার অপরাধে ডিলার হাফিজুল ইসলামকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক জরিমানার টাকা আদায় করা হয়।

অভিযুক্ত হাফিজুল ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলার কাইয়ারগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ওই এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার।

জানা যায়, কাইয়ারগাঁও গ্রামের বাসিন্দা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হাফিজুল ইসলাম ৬৫ বস্তা সরকারি চাল তার নিজ বসতঘরে অবৈধভাবে মজুত করে রেখেছেন। এই সংবাদের ভিত্তিতে গভীর রাতে ডিলারের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সত্যতা পাওয়ায় ডিলারকে জরিমানা করা হয়।

সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল বলেন, ‘অবৈধভাবে বসতঘরে চাল মজুত করার অপরাধে ডিলারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে জেলা ও উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর