হাতকড়া নিয়ে পালানো আসামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ পিএম

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া এক আসামীকে ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সুবিদপুর গ্রামের বাসিন্দা রুবেল চৌধুরী একাধিক মামলার আসামী। শনিবার (১৪ মার্চ) তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে হাতে হাতকড়া পরানো হয়। পরে তাকে পুলিশ গাড়িতে তোলার সময় তিনি কৌশলে এএসআই আব্দুল হাকিমকে ধাক্কা দিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশ তাকে ধরতে অভিযান শুরু করে।

রোববার (১৫ মার্চ) নাছিরনগর থানা পুলিশের সহযোগিতায় লাখাই থানার উপপরিদর্শক (এসআই) আবু কাউছার ও প্রণয় কুমার সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার ধরমন্ডল গ্রাম থেকে রুবেল চৌধুরীকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে। দ্রুত অভিযান ও নজরদারির মাধ্যমে পালিয়ে যাওয়া আসামীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর