ফুটবল মাঠে সংঘর্ষে জড়াল দুপক্ষ, আহত ২৫

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৫:৫২ পিএম

হবিগঞ্জের লাখাই উপজেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামের ফুটবল মাঠে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মশাদিয়া গ্রামের বাসিন্দা সেনু মিয়ার ছেলে সবুজ মিয়ার বন্ধু সাইফুল বেড়াতে আসে। সাইফুলের সঙ্গে আগে থেকেই একই গ্রামের আব্দুল আওয়াল হাজীর পক্ষের খলিল ও আব্দাল মিয়ার বিরোধ চলছিল। আজ দুপুরে গ্রামে আসার পর সাইফুলের সঙ্গে খলিল ও আব্দাল মিয়ার বাগবিতণ্ডা শুরু হয়।

এ সময় বিষয়টি জানতে চাইলে সবুজ মিয়ার সঙ্গে তাদের কথাকাটাকাটি হয় এবং একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। সামান্য এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দ্রুত জড়ো হয়ে ফুটবল মাঠে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ মিত্র বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর