হবিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০ 

হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ওই বাসে থাকা প্রায় ৪০জন যাত্রী।

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৫:২২ পিএম

হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ওই বাসে থাকা প্রায় ৪০জন যাত্রী।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের ঢাকা সি‌লেট মহাসড়‌কের দিগম্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস দিগম্বর বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটি উল্টে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে বাসের গতি কম থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। 
হবিগঞ্জের বাহুবলে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এ সংঘর্ষ হয়। 
মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। 
উপাচার্য পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্দোলন ষষ্ঠ দিনে গড়িয়েছে। তবে এখনো নিজ নিজ দাবিতে অনড় আন্দোলনরত পক্ষ ও নতুন নিয়োগ পাওয়া উপাচার্য। ফলে উভয় পক্ষের...
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দৃষ্টান্তমূলক জবাবদিহিসহ দলের আত্মশুদ্ধি অভিযানের আহ্বান...
কৃষকরা দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ এবং তারাই দেশ গড়ার যোদ্ধা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষকদের সম্মান জানাতে ও অনুপ্রাণিত করতে কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য...
রাড্ডা ক্লিনিকে সরকারের পৃষ্ঠপোষকতায় হামলার অভিযোগ করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে জড়িতদের রাজনৈতিক পরিচয় না দেখে সুষ্ঠু তদন্তের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। হামলা-ভাঙচুরের ঘটনায়...
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ হারের পর কতটা বদলাবে বাংলাদেশের একাদশ, আর কতটাই বা বদলাবে খেলার ধরন? চলুন দেখে নেওয়া যাক, সোমবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর