বিয়েতে উপহার হিসেবে অকটেন পেলেন বর

জ্বালানি সংকটের এই সময়ে যেখানে এক লিটার তেল পেতেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, সেখানে মৌলভীবাজারের কুলাউড়ায় একটি বিয়েতে দেখা গেল একেবারেই ভিন্ন চিত্র। প্রচলিত গিফট বা নগদ টাকার বদলে, উপহার হিসেবে দেওয়া হলো ২ লিটার অকটেন!

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পিএম

জ্বালানি সংকটের এই সময়ে যেখানে এক লিটার তেল পেতেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, সেখানে মৌলভীবাজারের কুলাউড়ায় একটি বিয়েতে দেখা গেল একেবারেই ভিন্ন চিত্র। প্রচলিত গিফট বা নগদ টাকার বদলে, উপহার হিসেবে দেওয়া হলো ২ লিটার অকটেন!

সোমবার দুপুরে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নে টাট্টিউলী গ্রামে আতিকুর রহমান ও নাদিয়া বেগমের বিয়েতে এই ব্যতিক্রমী উপহার দেন মাসুমসহ তার বন্ধুদের একটি দল। 

বিয়ের অনুষ্ঠানে এমন অপ্রচলিত উপহার দেখে প্রথমে অনেকেই অবাক হলেও পরে তা রীতিমতো আনন্দ ও কৌতূহলের বিষয় হয়ে ওঠে। অতিথিদের মাঝে হাস্যরস আর আলোচনা—দুটোই ছিল চোখে পড়ার মতো। 

বর আতিকের বন্ধুদের ভাষায়, এই সময়ে বাইকের তেলই সবচেয়ে দামি জিনিস। ২-৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়। তাই বন্ধুকে এমন কিছু দিতে চেয়েছি, যা তার কাজে লাগবে—আর একটু হাসিরও খোরাক হবে। 

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত পাঁচজনের বাড়িই শরীয়তপুরের জাজিরায়। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।...
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে একটি ট্রলার ডুবে গেছে। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা...
সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা লক্ষ্মীপুরে অনেকটাই অকার্যকর। অভিযোগ আছে, নৌ-পুলিশকে টাকা দিয়ে নদীতে মাছ ধরা অব্যাহত রেখেছে জেলে ও ব্যবসায়ীদের অসাধু চক্র। নিষেধাজ্ঞা কার্যকর না হলে ইলিশ রক্ষার...
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও কোনো আইনি বা রাজনৈতিক জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক অসন্তোষে ফ্রান্স-ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে অস্থিরতা। পোশাক শিল্প মালিকরা বলছেন, এ অবস্থা দীর্ঘায়িত হলে চাপে পড়তে পারে দেশের রপ্তানি খাত। অন্যদিকে,...
সৌদিতে ৩ বছর ৩ মাস জেলে বন্দি ছিলেন নজরুল। এই সময়ে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হয় তাকে। তার বাবা শুনেছেন জেল পরিবর্তনে সাজা লাঘব হয়। সে কারণে আশায় ছিলেন আবার জেল পরিবর্তনে তৃতীয় জেলে গেলে সজরুল...
নভেম্বরে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলনের...
লোডিং...

এলাকার খবর