হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাহুবল উপজেলার কামইছড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

আপডেট : ২০ মে ২০২৬, ১০:৩৭ পিএম

হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাহুবল উপজেলার কামইছড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম আজহারুল ইসলাম স্বপন (২০)। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার বাগ্নিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। রফিকুল ইসলাম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অবসরপ্রাপ্ত প্রহরী। নিহত স্বপন একজন কলেজছাত্র ছিলেন।

আহত কিশোরের নাম আব্দুল্লাহ মিয়া (১৭)। সে মাধবপুর উপজেলার মনতলা এলাকার মৌজপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আজহারুল ইসলাম স্বপনের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী আব্দুল্লাহ গুরুতর আহত হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত যুবককে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের মরদেহ স্বজনেরা হাসপাতালে এন্ট্রি ছাড়াই নিয়ে গেছেন।

হবিগঞ্জের বাহুবলে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এ সংঘর্ষ হয়। 
উপাচার্য পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্দোলন ষষ্ঠ দিনে গড়িয়েছে। তবে এখনো নিজ নিজ দাবিতে অনড় আন্দোলনরত পক্ষ ও নতুন নিয়োগ পাওয়া উপাচার্য। ফলে উভয় পক্ষের...
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে আরও ২৫৪ জনকে আটক...
মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মামলা হলে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার ৮ আসামির মধ্যে জামিনে বেড়িয়ে আসেন ৫ জন। এরপর মামলার বাদী ও তার...
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দৃষ্টান্তমূলক জবাবদিহিসহ দলের আত্মশুদ্ধি অভিযানের আহ্বান...
কৃষকরা দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ এবং তারাই দেশ গড়ার যোদ্ধা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষকদের সম্মান জানাতে ও অনুপ্রাণিত করতে কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য...
রাড্ডা ক্লিনিকে সরকারের পৃষ্ঠপোষকতায় হামলার অভিযোগ করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে জড়িতদের রাজনৈতিক পরিচয় না দেখে সুষ্ঠু তদন্তের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। হামলা-ভাঙচুরের ঘটনায়...
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ হারের পর কতটা বদলাবে বাংলাদেশের একাদশ, আর কতটাই বা বদলাবে খেলার ধরন? চলুন দেখে নেওয়া যাক, সোমবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর