হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া ইউনিয়নের সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন–নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বেঘরেড গ্রামের আব্দুল বাতেনের ছেলে আবুল বাশার (৩৫) এবং ঢাকার খিলক্ষেত এলাকার সেলিম মিয়ার ছেলে আশিক আহমেদ (২৫)।
পুলিশ জানায়, মোটরসাইকেলে করে ঢাকা থেকে সিলেট ভ্রমণের উদ্দেশে রওনা হন ওই দুইজন। সোমবার রাত ১টার দিকে মহাসড়কের মাধবপুর উপজেলার সাহেব বাড়ি গেট এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সকাল ৯টায় তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করে। পরে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।



