হবিগঞ্জে দুদফা সংঘর্ষে নিহত ১, আহত ২০

আদিত্যপুর গ্রামের জাহিদ মিয়া এবং আব্দাফৌজদা গ্রামের মোশাহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা ও জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

 

আপডেট : ১৫ জুন ২০২৬, ১০:১৮ পিএম

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে দুদফা সংঘর্ষ হয়েছে। এতে শেলু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ২০ জন।

সোমবার দুপুর ও সন্ধ্যায় উপজেলার আদিত্যপুর ও আব্দাফৌজদা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। 

নিহত শেলু মিয়া আদিত্যপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদিত্যপুর গ্রামের জাহিদ মিয়া এবং আব্দাফৌজদা গ্রামের মোশাহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা ও জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

আজ দুপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে সন্ধ্যায় ডুবাঐ বাজার এলাকায় উভয় পক্ষের লোকজন পুনরায় মুখোমুখি হলে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় শেলু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষের খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

বাহুবল থানার ওসি (তদন্ত) ইকতার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জেরে দুপক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দৃষ্টান্তমূলক জবাবদিহিসহ দলের আত্মশুদ্ধি অভিযানের আহ্বান...
দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার আবারো সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ ধানমন্ডির শিক্ষার্থীরা। এতে আহত হয়েছেন আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি...
হবিগঞ্জের বাহুবলে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এ সংঘর্ষ হয়। 
মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। 
কৃষকরা দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ এবং তারাই দেশ গড়ার যোদ্ধা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষকদের সম্মান জানাতে ও অনুপ্রাণিত করতে কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য...
রাড্ডা ক্লিনিকে সরকারের পৃষ্ঠপোষকতায় হামলার অভিযোগ করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে জড়িতদের রাজনৈতিক পরিচয় না দেখে সুষ্ঠু তদন্তের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। হামলা-ভাঙচুরের ঘটনায়...
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ হারের পর কতটা বদলাবে বাংলাদেশের একাদশ, আর কতটাই বা বদলাবে খেলার ধরন? চলুন দেখে নেওয়া যাক, সোমবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর